স্টাফ রিপোর্টারঃ
নাম তার শাহ আলম প্রিন্স নিবাস বড় মহেশ খালি নতুন বাজার কক্সবাজর।
অবৈধ ব্যবসা ও সিন্ডিকেট করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন, সরকারি বনবিভাগ এর গাছ কেটে রাতের আধারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা সহ বনের জমি দখল করে গড়ে তুলেছেন চিংড়ি ও লবনের ঘের।
মহেশখালি তে গড়ে তুলেছেন নিজস্ব সন্ত্রাসের রাজত্ব, তার ভয়ে এলাকার নিরীহ জনগণ সব সময় আতংকিত থাকে, বনভূমি দখল ছাড়াও এলাকায় দাঙ্গা হাঙ্গামা করে মানুষের ভিতর আতংক ছড়িয়ে সে টাকা ইনকাম করে, এই শাহ আলম এর একটা বাহিনী রয়েছে যারা সোনাদিয়া দীপ থেকে শুরু করে মহেশখালি বন বিভাগের গাছ কেটে ও সরকারি জমি দখল সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। এলাকার লোকজন প্রতিবাদ করার সাহস পায় না, মহেশ খালি থানা পুলিশ প্রশাসন কে মেনেজ করে সে নির্বিঘ্নে তার সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। এই নিয়ে কয়েক বার থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করা হলেও রহস্য জনক কারনে শাহ আলম এর বিরুদ্ধে কোন ব্যবস্হা গ্রহণ করা হয়নি। এলাকার সচেতন মহলের দাবী অবিলম্বে শাহ আলমের সন্ত্রাসী গ্রুপের কার্যক্রম বন্ধ করে আইনের আওতায় এনে জন নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। আগামী সংখ্যায় থাকছে এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন।