নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব বছির আহমেদ বাবু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলিম উম্মাহর মাঝে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই পবিত্র দিনে সমাজের সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশন-এর ৪৩ নং ওয়ার্ডের জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন। নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
আলহাজ্ব বছির আহমেদ বাবু আরও বলেন, ঈদের আনন্দ যেন ওয়ার্ডের প্রতিটি ঘরে সমানভাবে পৌঁছে যায় এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।