স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে রোজ রবিবার বিকেলে অনুষ্ঠিত একটি সালিস বৈঠক চলাকালীন সময়ে আইনজীবীদের দুই পক্ষের কথা কাটাকাটি মধ্যে দিয়ে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। খনিকের মধ্যে উভয় পক্ষ উত্তেজিত হয়ে হাতে, রড ও লাঠিসোটা নিয়ে চালানো এই সংঘর্ষে আইনজীবী ও তাদের সহকারীসহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সংবাদ ও ভিডিও সংগ্রহ করতে গেলে 'স্টার নিউজ'-এর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষারকে জোরপূর্বক টেনেহিঁচড়ে দোতলায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করার পাশাপাশি তার আইডি কার্ড ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এমনকি তাকে উদ্ধার করতে যাওয়া সিনিয়র সাংবাদিক এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্যকেও লাঞ্ছিত ও হেনস্তা করার অভিযোগ উঠেছে।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।