1. news@tadantoreport.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছেন শিবগঞ্জ থানা পুলিশ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাকাত প্রদান ও মানবিক সহায়তার আহ্বান মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল – কেন্দ্রীয় কমিটিতে বিদ্যুৎ চন্দ্র বর্মন কে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতারা টঙ্গীতে মাতৃভাষা দিবস পালন—শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি – বিদ্যুৎ চন্দ্র বর্মন বকশীগঞ্জ হাসপাতালে ৮ ডাক্তারের যোগদান  অবাধে চলছে অবৈধ মাটির ব্যবসা, নিরব সহকারী ভূমি কমিশনার শিবগঞ্জ নবনির্বাচিত সরকার’কে বিএসকেপির অভিনন্দন সাংবাদিক সুরক্ষার আহ্বান

ভোলাহাটে সরিষার বাম্পার ফলন: লাভের হাসিতে কৃষকের মুখ উজ্জ্বল

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার

 

মোঃ সুহাস উদ্দিন, (ভোলাহাট,গোমোস্তাপুর):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। আমন ধান কাটার পর এবং বোরো চাষের আগের মধ্যবর্তী সময়ে বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন উপজেলার হাজার হাজার কৃষক। ফলন ভালো হওয়ায় এবং বাজারে উপযুক্ত দাম পাওয়ার আশায় কৃষকদের মুখে এখন নবান্নের হাসি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভোলাহাট উপজেলায় প্রায় ২২৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। অল্প খরচ ও স্বল্প পরিশ্রমে লাভ বেশি হওয়ায় প্রতি বছরই এই এলাকায় সরিষা চাষের জনপ্রিয়তা বাড়ছে।
স্থানীয় কৃষকরা জানান, আগে আমন ধান তোলার পর বোরো রোপণের আগে জমি দীর্ঘ সময় অনাবাদী পড়ে থাকতো। কিন্তু কৃষি অফিসের পরামর্শে এখন সেই সময়ে তারা সরিষা চাষ করছেন। কৃষকরা বলেন, “এটি একটি বাড়তি ও অত্যন্ত লাভজনক ফসল। কম খরচে ও মাত্র আড়াই থেকে তিন মাসে ফসল ঘরে তোলা যায়। বোরো চাষের আগেই আমরা সরিষা বিক্রি করে নগদ টাকা পাচ্ছি, যা পরবর্তী আবাদে কাজে লাগছে।”

ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. সুলতান আলী বলেন, “সরিষা একটি স্বল্পমেয়াদী ও অর্থকরী ফসল। কৃষকদের জমি যেন অনাবাদী পড়ে না থাকে, সেজন্য আমরা তাদের সরিষা চাষে নিয়মিত উদ্বুদ্ধ ও কারিগরি পরামর্শ দিয়ে আসছি। সরিষার আবাদ বাড়লে ভোজ্যতেলের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হবে।”

তিনি আরও বলেন , “বাজারে ভেজাল ভোজ্যতেলের পরিবর্তে ঘরে তৈরি সরিষার তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আমরা প্রতিটি চাষীকে সরিষা চাষের পরিধি বাড়ানোর পরামর্শ দিচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

© 2019, All rights reserved.
Design by Raytahost