1. news@tadantoreport.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
পাথর বোঝাই ট্রাকে মিলছে ভারতীয় নেশা জাতীয় সিরাপ, হয়রানির শিকার হয়েছেন আমদানি কারকরা জমি দখলমুক্ত ও রেকর্ড সংরক্ষণে জোর দাবি।। নবাগত প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতি সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ভূয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী একজন প্রতারক আটক ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ইসলামপুরে শালিস দরবারে আইনজীবীর আচরণে উত্তেজনা, নিষ্পত্তি ছাড়াই মূলতবি—এলাকাবাসীর অসন্তোষ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিশিষ্ট ঠিকাদার মো. সেলিম রেজা ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক শেরপুর-৩ আসনে অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ: পর্যবেক্ষণে সন্তুষ্টি

কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছেন শিবগঞ্জ থানা পুলিশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার

 

স্টাফ রিপোর্টার:- শহিদুল ইসলাম পল্লব

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছদ্মবেশে অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের একটি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিঞাপুর গ্রামের মোখলেশুর রহমানের ছেলে গোলাম আজম।

তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণ আইনে আদালত গোলাম আজমকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এএসআই মসিউদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি দল কৃষকের ছদ্মবেশ ধারণ করে অভিযান চালায়। পরে শাহাবাজপুর ইউনিয়নের একটি মাঠ থেকে কৌশলে তাকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, গোলাম আজম সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিল। পুলিশের কৌশলী অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩ মার্চ মাদকসহ গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছিল। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার নম্বর ১১ /২৬ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2019, All rights reserved.
Design by Raytahost