1. news@tadantoreport.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
পাথর বোঝাই ট্রাকে মিলছে ভারতীয় নেশা জাতীয় সিরাপ, হয়রানির শিকার হয়েছেন আমদানি কারকরা জমি দখলমুক্ত ও রেকর্ড সংরক্ষণে জোর দাবি।। নবাগত প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতি সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ভূয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী একজন প্রতারক আটক ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ইসলামপুরে শালিস দরবারে আইনজীবীর আচরণে উত্তেজনা, নিষ্পত্তি ছাড়াই মূলতবি—এলাকাবাসীর অসন্তোষ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিশিষ্ট ঠিকাদার মো. সেলিম রেজা ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক শেরপুর-৩ আসনে অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ: পর্যবেক্ষণে সন্তুষ্টি

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার

নিজস্ব প্রতিনিধি:

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এবং প্রশাসনকে অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাত দিনের সময় বেধে দিয়েছে মুন্সীগঞ্জের সংবাদকর্মীরা।

সোমবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে অনলাইন প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে মুন্সীগঞ্জ জেলার সকল সাংবাদিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এসময় সাত কর্ম দিবসের মধ্যে ঘুষ গ্রহণকারী কর্মচারীর বরখাস্তের দাবী জানানো হয়। নয়ত, মুন্সীগঞ্জের প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়সহ সকল দপ্তরের সংবাদ উপস্থাপন বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়।

জানা যায়, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে স্টেনো টাইপিস্ট মিজানুর রহানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় এনটিভি’র মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ। এ ঘটনাকে ধামাচাপা দিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে ঘুষখোর স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান মিথ্যা মামলা দায়ের করেন।

বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) মহাসচিব ফয়সাল হাওলাদার বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি। তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা কোনো অপরাধ নয়, বরং এটি সাংবাদিকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।

তিনি আরও বলেন, ঘুষ গ্রহণের মতো স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা প্রমাণ করে, কিছু অসাধু কর্মকর্তা নিজেদের অপরাধ আড়াল করতে আইনকে অপব্যবহার করছে।

ফয়সাল হাওলাদার হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে অভিযুক্ত ঘুষখোর কর্মচারীর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ ও দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে, সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত ও ন্যায়সঙ্গত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিনের এবং মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের
সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়
আরো উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল, অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা সাইফুল্লাহ ভুইয়া,মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা প্যানেলের সদস্য গোলাম আশরাফ উজ্জ্বল, কিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ডালি,ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক রাণী আক্তার, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি জিয়াউর রহমান জিয়া,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি জিতু রায়, দৈনিক ভোরের কাগজের মুন্সিগঞ্জ প্রতিনিধি তোফাজ্জল হোসেন শিহাব, দৈনিক রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি ফরহাদ , দৈনিক ঘোষণা পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি লিটন মাহমুদ,বাংলা নিউজ মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আমির হোসেন, দৈনিক আজকের বসুন্ধরা মুন্সিগঞ্জ প্রতিনিধি সালমান হৃদয়, দৈনিক বাংলার ভূমি জেলা প্রতিনিধি সুমন হোসেন, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ পাঠান, জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সদস্য তুষার আহমেদ, অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, ক্রাইম বার্তা টোয়েন্টিফোরের মুন্সিগঞ্জ প্রতিনিধ সাংবাদিক দেলোয়ার হোসেন লিপু, শামীম আহমেদ, সাজিদ হোসেন সহ জেলার সকল প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design by Raytahost