
শিউলি রেখা ময়মনসিংহ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও জনগণের পছন্দের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এর পক্ষে ব্যাপক সাড়া পড়েছে।
আজ ময়মনসিংহের চরাঞ্চলে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, পরিবর্তনের অঙ্গীকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণ এখন ঐক্যবদ্ধ। আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে বিজয়ী করতে তারা দিনরাত মাঠে কাজ করছেন।
মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
শেষে উপস্থিত সবাই ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
Leave a Reply