
আবু জাফর মন্ডল এখলাছ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম খাদেমুল ইসলাম ক্ষুদির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধায় পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি দলমত নির্বিশেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।
উল্লেখ খাদেমুল ইসলাম ক্ষুদি সাদুল্লাপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন এবং তিনি সেই সময় সারাদেশের শ্রেষ্ঠ্ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তিনি আরও বলেন সংসদ সদস্য পদে নির্বাচিত হলে গাইবান্ধা -৩ আসনটি সারাদেশের একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
এস এম খাদেমুল ইসলাম খুদি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর কেন্দ্রীয় নেতা। তিনি বিগত দিনে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন।
Leave a Reply