1. news@tadantoreport.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছেন শিবগঞ্জ থানা পুলিশ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাকাত প্রদান ও মানবিক সহায়তার আহ্বান মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল – কেন্দ্রীয় কমিটিতে বিদ্যুৎ চন্দ্র বর্মন কে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতারা টঙ্গীতে মাতৃভাষা দিবস পালন—শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি – বিদ্যুৎ চন্দ্র বর্মন বকশীগঞ্জ হাসপাতালে ৮ ডাক্তারের যোগদান  অবাধে চলছে অবৈধ মাটির ব্যবসা, নিরব সহকারী ভূমি কমিশনার শিবগঞ্জ নবনির্বাচিত সরকার’কে বিএসকেপির অভিনন্দন সাংবাদিক সুরক্ষার আহ্বান

সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল – সম্পাদক পলাশ সাংগঠনিক – আমিনুল

  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার

এ কে এম শরিফুল ইসলাম জুয়েল:

সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল – সম্পাদক পলাশ সাংগঠনিক – আমিনুল।

গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা শেষে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এতে কণ্ঠভোটে সভাপতি হিসেবে সমকাল উপজেলা প্রতিনিধি শাহজাহান সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে যমুনা টিভি’র জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বিদায়ী সভাপতি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি আনোয়ারুল ইসলাম (করতোয়া), সহসাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির (ঢাকামেইল, কালবেলা ও একাত্তর টিভি), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (ভোরের ডাক), অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (ডেসটিনি ও জনসংকেত), কার্যনির্বাহী সদস্য তাজুল ইসলাম রেজা (ইত্তেফাক ও বিডিনিউজ), খোরশেদ আলম (সংবাদ ও ঘাঘট) এবং ছোলায়মান সরকার (যুগান্তর)।

এছাড়া সাধারণ পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আবদুল জব্বার আকন্দ (সাতমাথা), এসএম আসাদুজ্জামান (আমার দেশ), নয়ন কুমার সাহা (প্রভাতের আলো), সাইদুর রহমান (নিউজ ডটনেট), আব্দুল কাফি সরকার (ক্যাম্পাস টাইমস) ও শামীম সরদার (নয়া দিগন্ত)।

অনুষ্ঠিত সাধারণ সভায় বিদায়ী কমিটির গত দুই বছরের কার্যক্রম ও প্রেসক্লাবের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

উল্লেখ্য, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র ঐক্যবদ্ধ সংগঠন সাদুল্লাপুর প্রেসক্লাব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2019, All rights reserved.
Design by Raytahost