
স্টাফ রিপোর্টার ঢাকা:
ঢাকা–১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এস এম জাহাঙ্গীর হোসেন-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন–এর সেক্রেটারি জেনারেল দেওয়ান আজাদ পারভেজ।
শুভেচ্ছা বিনিময়কালে দেওয়ান আজাদ পারভেজ বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত হয়ে এস এম জাহাঙ্গীর হোসেন যে দায়িত্ব গ্রহণ করেছেন, তা সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে পালনের প্রত্যাশা রাখে দেশবাসী। তিনি মানবাধিকার সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ঢাকা–১৮ এলাকার সার্বিক উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্যের কার্যকর ভূমিকা কামনা করেন।
এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সমাজ গঠনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সমন্বয় করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
শুভেচ্ছা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply