1. news@tadantoreport.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছেন শিবগঞ্জ থানা পুলিশ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাকাত প্রদান ও মানবিক সহায়তার আহ্বান মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল – কেন্দ্রীয় কমিটিতে বিদ্যুৎ চন্দ্র বর্মন কে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতারা টঙ্গীতে মাতৃভাষা দিবস পালন—শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি – বিদ্যুৎ চন্দ্র বর্মন বকশীগঞ্জ হাসপাতালে ৮ ডাক্তারের যোগদান  অবাধে চলছে অবৈধ মাটির ব্যবসা, নিরব সহকারী ভূমি কমিশনার শিবগঞ্জ নবনির্বাচিত সরকার’কে বিএসকেপির অভিনন্দন সাংবাদিক সুরক্ষার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন তারেক জিয়া প্রজন্ম দলের শীর্ষ দুই নেতা এম কে মাসুদ ও এম এ রহিম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২ বার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন তারেক জিয়া প্রজন্ম দলের শীর্ষ দুই নেতা এম কে মাসুদ ও এম এ রহিম

বিদ্যুৎ চন্দ্র বর্মন, রিপোর্টারঃ

আগামীকাল তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে যাচ্ছে তারেক জিয়ার প্রজন্ম দল। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম কে মাসুদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা প্রদান করা হবে বলে জানা গেছে।

সংগঠন সূত্রে জানা যায়, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণমুখী নেতৃত্বের প্রত্যাশা থেকেই এ শুভেচ্ছা উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচিত সংসদ সদস্যদের প্রতিও শুভেচ্ছা ও শুভকামনা জানানো হবে।

শুভেচ্ছা বার্তায় প্রজন্ম দলের শীর্ষ দুই নেতা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব রাজনৈতিক শক্তি জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্মের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ। সেই লক্ষ্য অর্জনে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ইতিবাচক মনোভাব ও গঠনমূলক সহযোগিতা প্রয়োজন।

সবশেষে, তারেক জিয়ার প্রজন্ম দলের পক্ষ থেকে দেশবাসীর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়েছে এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল রাষ্ট্র গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2019, All rights reserved.
Design by Raytahost