1. news@tadantoreport.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
পাথর বোঝাই ট্রাকে মিলছে ভারতীয় নেশা জাতীয় সিরাপ, হয়রানির শিকার হয়েছেন আমদানি কারকরা জমি দখলমুক্ত ও রেকর্ড সংরক্ষণে জোর দাবি।। নবাগত প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতি সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ভূয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী একজন প্রতারক আটক ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ইসলামপুরে শালিস দরবারে আইনজীবীর আচরণে উত্তেজনা, নিষ্পত্তি ছাড়াই মূলতবি—এলাকাবাসীর অসন্তোষ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিশিষ্ট ঠিকাদার মো. সেলিম রেজা ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক শেরপুর-৩ আসনে অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ: পর্যবেক্ষণে সন্তুষ্টি

সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার

 

কক্সবাজার জেলা প্রতিনিধি:

সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ ১০ ডিসেম্বর সকালে একটি র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচিতে সাংবাদিক, মানবাধিকারকর্মী, সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এবং তরুণ প্রতিনিধিরা অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, সবার জন্য মর্যাদা, ন্যায় বিচার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সময়ের দাবি। সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, মানবাধিকার রক্ষার জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। রাষ্ট্র ও প্রশাসনকে মানবাধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
কর্মসূচিটি আয়োজন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ন্যাশনাল প্রেস সোসাইটি, কক্সবাজার জেলা শাখা। সংগঠনটি জানান, মানবাধিকার সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Design by Raytahost