• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
তীব্র তাপদাহে বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন : আখের রসে পিপাসা নিবারণের চেষ্টা বেতনের হিসাব মিলছে না সম্পদের পাহাড়ের সঙ্গে: এনবিআর কর্মকর্তার নামে-বেনামে ৪০০ কোটির বেশি সম্পদের অনুসন্ধান চায়ের কাপে চেয়ারম্যানি নয়, রায় দেবে জনগণ বুড়িচংয়ে নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ: বিবস্ত্র করে ভিডিও ধারণ, ক্যামেরা-নগদ টাকা লুট; গ্রেপ্তার- ৫ গাইবান্ধায় বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগ: গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আইনি নোটিশ ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ছাতকে বসেছে ইজারা বহির্ভূত পশুর হাট, রাজস্ব হারালো সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬: নরসিংদীর শ্রেষ্ঠ ইউএনও আসমা জাহান সরকার

নির্মাণাধীন ভবনে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, টঙ্গীতে চাঞ্চল্য!

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন (৩৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই ভবনের পাঁচ মালিকের একজন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ফারুক হোসেন ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মরকুন পূর্বপাড়া গোদারাঘাট এলাকার বায়তুল্লাহ জামে মসজিদের সামনে সাততলা নির্মাণাধীন ভবনটির মালিক পাঁচ ভাই। ফারুক হোসেন ভবনের নিচতলায় অবস্থান করে নিয়মিত নির্মাণকাজ তদারকি করতেন।

বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় ভবনের ষষ্ঠ তলার লিফট ওয়ালের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা