• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ সাঘাটায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাই টিভির সাদুল্লাপুর প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে কৃষকের সাথে প্রতারণা করার অভিযোগ গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংরক্ষিত মহিলা আসনের এমপির মতবিনিময় সভা গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে কথিত ‘মল্লিক সিন্ডিকেট’-এর দাপট: অতিরিক্ত অর্থ আদায় থেকে রেকর্ড জালিয়াতির অভিযোগ গাইবান্ধা জেলা ও উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক ঢাকা-কক্সবাজার রুটের স্লিপার বাস সার্ভিসের আড়ালে ইব্রাহিমের উত্থান: ইয়াবা সিন্ডিকেট, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব দেওয়ান আজাদ পারভেজের পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ: প্রবাসী দুই ভাইয়ের বিরুদ্ধে বোনকে উচ্ছেদ, পঙ্গু মা ও শিশু কন্যাসহ মানবেতর জীবনযাপন

শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের অবৈধ পুকুর খননের সাথে কোন সংশ্লিষ্টতা নেই

Reporter Name / ২৮১ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

 

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় দাইপুখুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি/২১ মৌজার ১৭১ নং দাগের পুকুরটি সরকারি সায়রাত মহলভুক্ত যা নিয়মিত ইজারা প্রদান করা হয়। তারই পরিপ্রেক্ষিতে ১৪৩৩-৩৫ বঙ্গাব্দ মেয়াদে ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রদান করা হয়। উল্লিখিত মেয়াদের জন্য ইজারা গ্রহণ করেন, কর্ণখালি মৎস্যজীবী সমবায় সমিতি। ইজারা প্রদানের পর উপজেলা ভূমি অফিসে উক্ত সায়রাত মহলে সরকারের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আছে মর্মে সংশ্লিষ্ট মামলার রায়ের ফটোকপি জমা দেন এক ব্যক্তি। তবে উক্ত মামলার নিষেধাজ্ঞার বিষয়ে কোর্টের কোন রায়ের তথ্য অত্র অফিসে পূর্বে ছিলনা।

উক্ত দাখিলকৃত কাগজ যাচাই করে দেখা যায়, নালিশী জমি নিয়ে 50/2007 নং অঃ প্রঃ মোকদ্দমায় 24.08.2016 খ্রি. তারিখরায়ে বিবাদী পক্ষকে (বাংলাদেশ সরকার) “নালিশী জমিতে অনুপ্রবেশ করা হতে বিবাদী পক্ষকে চিরস্থায়ীভাবে নিষেধ করা হলো।” মর্মে আদেশ দেখা যায়।

মহামান্য আদালতের রায়ের আদেশ থাকায় উক্ত জমিতে সরকারের পক্ষে ইজারা কার্যক্রম চলমান রাখার সুযোগ নেই এবং উপজেলা জলমহাল কমিটির সর্বসম্মতিক্রমে উক্ত সায়রাত মহালটির ইজারা কার্যক্রম স্থগিত করা হয়। উক্ত পুকুর পুনঃখনন কিংবা সংস্কারের কোন ধরনের অনুমতি উপজেলা প্রশাসন থেকে দেয়া হয়নি।

উক্ত অবৈধ খনন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্ণখালি মৎস্যজীবী সমবায় সমিতি সম্পূর্ন অবৈধভাবে কোন ধরণের কোন অনুমতি ব্যতিরেকে স্বউদ্যোগে রাতের আধারে খনন করে দাইপুকুরিয়া ইউনিয়নের নয়াগ্রাম নামক স্থানে জমা করে রাখে, যা প্রশাসন জানার সাথে সাথে অবৈধ পুকুর খনন বন্ধ করে উত্তোলিত মাটি সরকারের জিম্মায় গ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) উক্ত স্থানে সরেজমিনে গিয়ে স্তুপকৃত অবৈধ মাটি ও একটি এক্সক্যাভেটর মেশিন জব্দ করে ইউনিয়ন চেয়ারম্যান, দাইপুকুরিয়া এর জিম্মায় প্রদান করেন।

উক্ত পুকুরটি অবৈধভাবে খনন কার্যক্রমের সাথে অত্র উপজেলার কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের কোন সংশ্লিষ্টতা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা