• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ সাঘাটায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাই টিভির সাদুল্লাপুর প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে কৃষকের সাথে প্রতারণা করার অভিযোগ গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংরক্ষিত মহিলা আসনের এমপির মতবিনিময় সভা গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে কথিত ‘মল্লিক সিন্ডিকেট’-এর দাপট: অতিরিক্ত অর্থ আদায় থেকে রেকর্ড জালিয়াতির অভিযোগ গাইবান্ধা জেলা ও উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক ঢাকা-কক্সবাজার রুটের স্লিপার বাস সার্ভিসের আড়ালে ইব্রাহিমের উত্থান: ইয়াবা সিন্ডিকেট, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব দেওয়ান আজাদ পারভেজের পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ: প্রবাসী দুই ভাইয়ের বিরুদ্ধে বোনকে উচ্ছেদ, পঙ্গু মা ও শিশু কন্যাসহ মানবেতর জীবনযাপন

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব দেওয়ান আজাদ পারভেজের পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ও বিশিষ্ট মানবাধিকার কর্মী দেওয়ান আজাদ পারভেজ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা করছেন।

আগামী ১ আগস্ট ২০২৬ বিকেল ৫টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন। তাঁর এই পবিত্র সফর উপলক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।

জানা গেছে, এ সফরে মোট ৩৯ জন ওমরাহ যাত্রী একসঙ্গে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। পুরো সফরে মোয়াল্লিম (ধর্মীয় গাইড) ও সফর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আইয়ুব আনসারী। তিনি পুরান ঢাকার ঐতিহ্যবাহী সিদ্দিক বাজার মতি সরদার জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ২৬ বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর তত্ত্বাবধানেই ওমরাহ যাত্রীদের ধর্মীয় দিকনির্দেশনা ও সফর পরিচালিত হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেওয়ান আজাদ পারভেজ দীর্ঘদিন ধরে মানবাধিকার প্রতিষ্ঠা, মানবসেবা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পবিত্র ওমরাহ পালনের মাধ্যমে তিনি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করবেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব এবং জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট-এর ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মমিন আনসারী এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব দেওয়ান আজাদ পারভেজের পবিত্র ওমরাহ যাত্রা সফল ও কল্যাণময় হোক। মহান আল্লাহ তাআলা যেন তাঁর ওমরাহ কবুল করেন, সুস্থ ও নিরাপদে ইবাদত পালনের তাওফিক দান করেন এবং সফলভাবে ওমরাহ সম্পন্ন করে নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনেন। একই সঙ্গে এ সফরে অংশগ্রহণকারী ৩৯ জন ওমরাহ যাত্রীর সকল ইবাদত কবুল করুন এবং তাঁদের নিরাপদ সফর নিশ্চিত করুন।

তিনি আরও বলেন, “মোয়াল্লিম হিসেবে দায়িত্ব পালনকারী ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আইয়ুব আনসারী-এর সুস্বাস্থ্য, সফল দায়িত্ব পালন এবং সমগ্র সফরের সার্বিক কল্যাণ কামনা করছি। সংগঠনের পক্ষ থেকে সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর কাছে সকল ওমরাহ যাত্রীর জন্য আন্তরিক দোয়া প্রার্থনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা