• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত ৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ সাঘাটায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাই টিভির সাদুল্লাপুর প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে কৃষকের সাথে প্রতারণা করার অভিযোগ গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংরক্ষিত মহিলা আসনের এমপির মতবিনিময় সভা গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে কথিত ‘মল্লিক সিন্ডিকেট’-এর দাপট: অতিরিক্ত অর্থ আদায় থেকে রেকর্ড জালিয়াতির অভিযোগ গাইবান্ধা জেলা ও উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক ঢাকা-কক্সবাজার রুটের স্লিপার বাস সার্ভিসের আড়ালে ইব্রাহিমের উত্থান: ইয়াবা সিন্ডিকেট, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব দেওয়ান আজাদ পারভেজের পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা

নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

​নীলফামারী প্রতিনিধি:

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ফ্যামিলি কার্ড কর্মসূচির ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারী পৌরসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ১লা আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নীলফামারী পৌরসভার অধীনে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডের বাসা-বাড়িতে গিয়ে এই শুমারি কার্যক্রম পরিচালিত হবে। এই মাঠপর্যায়ের কার্যক্রম সুশৃঙ্খল ও সঠিকভাবে বাস্তবায়নে ‘তথ্য সংগ্রহকারী’ এবং ‘সুপারভাইজার’ পদে স্বেচ্ছাসেবী নিয়োগের নিমিত্তে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করেছে নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।

​নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ২২ ও ২৩ই জুলাই ২০২৬ তারিখ সকাল ৯:০০ টা থেকে দুপুর ২:০০ টার মধ্যে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। সংগৃহীত আবেদন ফরম পূরণপূর্বক সকল প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রসহ ২৩ই জুলাই বিকেল ৪:০০ টার মধ্যে নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজ সংলগ্ন শহর সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়া যাবে। প্রার্থীরা সরাসরি অফিস প্রাঙ্গণ ছাড়াও শহর সমাজসেবা কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, অভিজ্ঞতার সনদ এবং প্রয়োজনীয় পরিচয়পত্রের কপি যুক্ত করা বাধ্যতামূলক। জমা পড়া আবেদনসমূহের ভিত্তিতে প্রাথমিক বাছাই শেষে আগামী ২৫শে জুলাই সকাল ১০:০০ টায় প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

​যোগ্যতা ও শর্তাবলীর বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, তথ্য সংগ্রহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অন্তত এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এই পদে নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ অগ্রাধিকারের পাশাপাশি স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিধারী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পূর্ববর্তী জরিপকাজে অভিজ্ঞদের বিশেষ বিবেচনা দেওয়া হবে। অন্যদিকে সুপারভাইজার পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং প্রার্থীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। উভয় পদের জন্যই প্রার্থীদের নিজ শুমারি এলাকার সীমানা ও ভৌগোলিক পরিচিতি সম্পর্কে ভালো ধারণা থাকার পাশাপাশি ডিজিটাল ডিভাইস যেমন ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হওয়া আবশ্যক।
সমাজসেবা অফিসার ও সদস্য সচিব হৃদয় হোসেন জানান, শুমারি চলাকালীন সংগৃহীত তথ্যের শতভাগ সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করা বাধ্যতামূলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা