• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
মাদককে না বলি’ স্লোগানে টঙ্গীতে জনসচেতনতামূলক মিছিল, মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান সম্পাদকীয়: বিষ খাচ্ছি, আর ভাবছি বাঁচব! একটি জাতির পেটের আর্তনাদ অনুসন্ধানী প্রতিবেদন পর্ব-১ তদন্তে অনিয়ম প্রমাণ, মাউশির বেতন স্থগিত: তবুও বহাল অধ্যক্ষ আমজাদ; কার ছত্রচ্ছায়ায় চলছে কলেজ? ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা, এখনই কার্যকর পদক্ষেপ জরুরি সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? এক ব্যক্তি-দুই চাকরি, স্বামী-স্ত্রীর নামে চার চাকরির অভিযোগ! ময়মনসিংহে ‘ভূতুড়ে চাকরি’ সিন্ডিকেটের অনুসন্ধানের দাবি সাদুল্লাপুরে এমপি মমতাজ আলোর সঙ্গে প্রশাসন ও বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত ৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ

গাইবান্ধায় বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগ: গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আইনি নোটিশ

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক | গাইবান্ধা

গাইবান্ধায় বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সামিউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় এক ভুক্তভোগীর পক্ষে গাইবান্ধা জজ কোর্টের আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, রংপুর জেলার পীরগাছা উপজেলার কাশিদহ গ্রামের মোঃ রফিক শেখের ছেলে মোঃ ওয়াহেদুজ্জামানকে সৌদি আরবে মাসিক ১ লাখ ৮০০ টাকা বেতনের চাকরির আশ্বাস দেন সামিউল ইসলাম। এ প্রলোভনে পড়ে ভুক্তভোগীর পরিবার ধাপে ধাপে প্রায় ৫ লাখ টাকা প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, পরবর্তীতে ভুক্তভোগীকে সৌদি আরব পাঠানো হলেও সেখানে গিয়ে তিনি প্রতিশ্রুত চাকরি, বেতন কিংবা সুযোগ-সুবিধার কিছুই পাননি। দীর্ঘ সময় বিদেশে অবস্থান করেও কোনো কাজের ব্যবস্থা না হওয়ায় মানবেতর পরিস্থিতিতে পড়েন তিনি।

ভুক্তভোগী পরিবারের দাবি, টাকা ফেরত চাইলে সামিউল ইসলাম রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মামলার হুমকি দেন। স্থানীয় সূত্রগুলোর ভাষ্য, বিদেশে পাঠানোর নামে আরও একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে অভিযুক্ত সামিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা ও মান-সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অভিযোগ আনা হয়েছে। আমি এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

এদিকে লিগ্যাল নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ ফেরত ও ক্ষতিপূরণ পরিশোধের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ রয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে।

সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগ গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা