• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
তীব্র তাপদাহে বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন : আখের রসে পিপাসা নিবারণের চেষ্টা বেতনের হিসাব মিলছে না সম্পদের পাহাড়ের সঙ্গে: এনবিআর কর্মকর্তার নামে-বেনামে ৪০০ কোটির বেশি সম্পদের অনুসন্ধান চায়ের কাপে চেয়ারম্যানি নয়, রায় দেবে জনগণ বুড়িচংয়ে নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ: বিবস্ত্র করে ভিডিও ধারণ, ক্যামেরা-নগদ টাকা লুট; গ্রেপ্তার- ৫ গাইবান্ধায় বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগ: গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আইনি নোটিশ ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ছাতকে বসেছে ইজারা বহির্ভূত পশুর হাট, রাজস্ব হারালো সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬: নরসিংদীর শ্রেষ্ঠ ইউএনও আসমা জাহান সরকার

সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এমপি নজরুল ইসলাম লেবু

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

আবু জাফর মন্ডল এখলাছ:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু।

বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, পরীক্ষা কার্যক্রম এবং শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি দায়িত্বরত শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে এমপি অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু বলেন, “একটি শিক্ষিত, মেধাবী ও সচেতন জাতি গঠনে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা