• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline
তীব্র তাপদাহে বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন : আখের রসে পিপাসা নিবারণের চেষ্টা বেতনের হিসাব মিলছে না সম্পদের পাহাড়ের সঙ্গে: এনবিআর কর্মকর্তার নামে-বেনামে ৪০০ কোটির বেশি সম্পদের অনুসন্ধান চায়ের কাপে চেয়ারম্যানি নয়, রায় দেবে জনগণ বুড়িচংয়ে নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ: বিবস্ত্র করে ভিডিও ধারণ, ক্যামেরা-নগদ টাকা লুট; গ্রেপ্তার- ৫ গাইবান্ধায় বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগ: গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আইনি নোটিশ ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ছাতকে বসেছে ইজারা বহির্ভূত পশুর হাট, রাজস্ব হারালো সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬: নরসিংদীর শ্রেষ্ঠ ইউএনও আসমা জাহান সরকার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬: নরসিংদীর শ্রেষ্ঠ ইউএনও আসমা জাহান সরকার

তালাত মাহামুদ,(নরসিংদী) প্রতিনিধি: / ৩৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

কর্মে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতি স্বরূপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ উপলক্ষে নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী সদর উপজেলার ইউএনও আসমা জাহান সরকার। তাঁর এ অর্জনে জেলার শিক্ষা অঙ্গন ও প্রশাসনিক মহলে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

জানা যায়, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আসমা জাহান সরকার দীর্ঘদিন ধরে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। প্রশাসনিক দক্ষতা, মানবিক নেতৃত্ব ও শিক্ষাবিষয়ক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি এ সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন সভা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এ সম্মাননা অর্জনের পর আসমা জাহান সরকার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়; এটি নরসিংদী সদর উপজেলার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষাসংশ্লিষ্ট সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

এদিকে তাঁর এই সাফল্যে নরসিংদী জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাসংশ্লিষ্ট মহল আন্তরিক অভিনন্দন জানিয়েছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তিনি শিক্ষা উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা