• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
গাইবান্ধার সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা যাত্রী সেবায় চরম অব্যবস্থা নাকি সংঘবদ্ধ নৈরাজ্য? গাইবান্ধায় সিআইপি পরিবহনকে ঘিরে অভিযোগের পাহাড় গাইবান্ধার পলাশবাড়ীতে পানের হাট নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুর এক হরিদাসকে ঘিরে তোলপাড়: সম্পদের উৎস, পুরনো অভিযোগ ও নতুন বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দু পলাশবাড়ীতে সম্প্রীতি সমাবেশ; রামমূর্তি নির্মাণ ইস্যুতে পৃথক প্রতিবাদ কর্মসূচি রাষ্ট্রীয় বাহিনীর পোশাক ব্যবহার নিয়ে বিতর্ক: শখ নাকি মর্যাদাহানি? মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি ভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগ গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী কালীমন্দির ও মূর্তিকে কেন্দ্র করে এমপি লেবু মাওলানা কে জরিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ  মাত্র ৫ কার্যদিবসে রায়: রামিসা হত্যা মামলায় দুই আসামির ফাঁসির আদেশ ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও মানহানির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানালেন জিওপি নেতা সামিউল ইসলাম

মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি ভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগ

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

 

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে জমি-জমার বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও গাছপালা কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চেরাগপুর ইউপির পদ্মপুকুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলামের মা ও খালাতো ভাইয়ের পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমিতে বসতবাড়ি নির্মাণ ও গাছপালা লাগিয়ে ভোগদখল করে আসছিল। গত রবিবার ভোরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ পদ্মপুকুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে সালেকুজ্জামান দুলাল, আব্দুল মালেক, সালেকুজ্জামান দুলালের ছেলে আতিকুল ইসলাম, রিপন, মৃত সোলাইমান আলীর ছেলে ওমর ফারুক, আছির উদ্দীনের ছেলে রহমান আলী অজ্ঞাতনাম ১০/১৫ জন ভাড়াটিয়া লোক নিয়ে এসে বসতবাড়ি ভাঙচুর করে ওই জমিতে থাকা ৩১ টি ইউক্যালেকটার গাছ, ৫টি আম গাছ ও ১৬ টি লেবু গাছ কেটে লুট করে নিয়ে যায়। ফলন্ত লেবুগাছগুলো কেটে তারা তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়।

এ বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমান বলেন, জমি-জমার বিরোধকে কেন্দ্র করে আশরাফুল গং গত শুক্রবার মারপিট করে তার বাবা-চাচা, চাচী, দাদীসহ ৮ জনকে গুরুতর আহত করে। এদের মধ্যে ৪জন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার ক্ষোভে স্থানীয়রা তাদের কয়েকটি লেবুগাছ কর্তন করেছে। মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা