1. news@tadantoreport.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে বেড়া নির্মাণ, বেড়েছে জনভোগান্তি অনন্তকালের পথ — নিজেকে জানা থেকে বিশ্বকে আপন করে নেওয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নীরব আর্তনাদ—“চারটা ডাল-ভাত খেয়ে মরার নিশ্চয়তা চাই” দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন – দেশবন্ধু অ্যাডভোকেট এ এন এম ঈসা জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির-মতবিনিময় ও আলোচনা সভা সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দেশকে দেওয়ার রাজনীতি: সহিংসতা থেকে মানবিকতার পথে বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডিজেলে ডুবে নিভে গেল আড়াই বছরের শিশুর প্রাণ সাংবাদিক বাচ্চু’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকদের আল্টিমেটাম পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে-২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭ বার

 

এ কে এম আজিজুল হক

গাজীপুরে সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আহত সাংবাদিকের সর্বোচ্চ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব রিংকু, ঢাকা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এইচ মাহফুজ , টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল, সোসাইটি অব জাতীয় গনমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামাল খান কেন্দ্রীয় সদস্য মামুন আহমেদ ফিরোজ, প্রমুখ সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর স্থানীয় সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design by Raytahost