
সাকিল আল ফারুকী,চিফ রিপোর্টারঃ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ডবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিবস ফাউন্ডেশন ও লন্ডন স্কুলের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় লন্ডন স্কুল প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
নববর্ষের আনন্দকে ঘিরে আয়োজিত এ প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, নৃত্য, ছড়া ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে এবং অভিভাবকসহ স্থানীয়দের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
দিবস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সজীব শেখের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন, লন্ডন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাহেদুর রহমান ( বাবু )
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন খান।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মা শান্তি নিবাস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানটি উদ্বোধক করেন কলমেশ্বর রোকেয়া সরণি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মোঃ আরিফ মৃধা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সংগঠক বি.এম. আশিক হাসান, চিফ ক্রাইম রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশ্ব বাঙালি বন্ধন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ ফয়জুল ইসলাম আরিফ সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাছা সাংবাদিক ক্লাব ও গাছা থানা প্রতিনিধি চ্যানেল এস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, মানবতার পাখি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার চিফ রিপোর্টার সাকিল আল ফারুকী।
আরো উপস্থিত ছিলেন ,গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুস ছামাদ ও হাজী আব্দুল মান্নান; গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আজগর খাঁন (পিরু); দিবস ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ; গাছা থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন, গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ বশির আহমেদ; কবি ও সাহিত্যিক ও দিবস ফাউন্ডেশনের উপদেষ্টা জনি সিদ্দিক; এবং লন্ডন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও দিবস ফাউন্ডেশনের পরিচালক মোঃ শাহেদুর রহমান বাবু।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।
Leave a Reply