• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
তীব্র তাপদাহে বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন : আখের রসে পিপাসা নিবারণের চেষ্টা বেতনের হিসাব মিলছে না সম্পদের পাহাড়ের সঙ্গে: এনবিআর কর্মকর্তার নামে-বেনামে ৪০০ কোটির বেশি সম্পদের অনুসন্ধান চায়ের কাপে চেয়ারম্যানি নয়, রায় দেবে জনগণ বুড়িচংয়ে নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ: বিবস্ত্র করে ভিডিও ধারণ, ক্যামেরা-নগদ টাকা লুট; গ্রেপ্তার- ৫ গাইবান্ধায় বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগ: গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আইনি নোটিশ ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ছাতকে বসেছে ইজারা বহির্ভূত পশুর হাট, রাজস্ব হারালো সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬: নরসিংদীর শ্রেষ্ঠ ইউএনও আসমা জাহান সরকার

পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name / ৫৩ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আমিরুল ইসলাম কবির,স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষে তিনমাসব্যাপী সেলাই প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার ব্যবস্থাপনায় শনিবার ৯ই মে/২৬ সকালে হাসপাতাল সংলগ্ন স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও পল্লী অগ্রগতি সংস্থার প্রধান নির্বাহী মো. সুরুজ হক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সংগঠনের সদস্য মোছা. সাবিনা ইয়াসমিন,পল্লী অগ্রগতি সংস্থার ম্যানেজার মোছা. লিপি খাতুন, প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সোবহান সুমন,প্রশিক্ষক ওছমান গণি,শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগী ইদ্রিস আলী প্রমুখ।

আয়োজক সূত্রে জানা গেছে,এ প্রকল্পের আওতায় অত্রালাকার অস্বচ্ছল ২০ জন নারী অংশগ্রহণ নিচ্ছেন এবং তাদের বিনামূল্যে তিনমাসব্যাপী পেশাদার সেলাই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে নারীরা যাতে করে ঘরে বসেই আয়ের পথ পথ তৈরী করতে পারেন এবং পরিবারে আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে পারেন,সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বক্তরা বলেন,নারীদের দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে পারলে দারিদ্র বিমোচন ত্বরান্বিত হবে। বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ স্থানীয় পিছিয়ে পড়া অস্বচ্ছল নারী সমাজে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা