1. news@tadantoreport.news : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
পাথর বোঝাই ট্রাকে মিলছে ভারতীয় নেশা জাতীয় সিরাপ, হয়রানির শিকার হয়েছেন আমদানি কারকরা জমি দখলমুক্ত ও রেকর্ড সংরক্ষণে জোর দাবি।। নবাগত প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতি সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ভূয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী একজন প্রতারক আটক ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ইসলামপুরে শালিস দরবারে আইনজীবীর আচরণে উত্তেজনা, নিষ্পত্তি ছাড়াই মূলতবি—এলাকাবাসীর অসন্তোষ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিশিষ্ট ঠিকাদার মো. সেলিম রেজা ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক শেরপুর-৩ আসনে অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ: পর্যবেক্ষণে সন্তুষ্টি

চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ ৭ স্কুলছাত্র উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার

 

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুরতে গিয়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর ৭ ছাত্রকে উদ্ধার করা হয়েছে। সবাই উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তাদের উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৭ সেপ্টেম্ব) ভোর ৫টায় জঙ্গল জলদি ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার শিক্ষার্থীরা হল- মাহতাব মনজুর, আবরার উদ্দীন ইশরাফ, আখতারুজ্জমান, কিশোর দাশ, আলজাওয়হরি, মো. জিনান ও মো. সাঈদ।

চেমন আরা নামের এক অভিভাবক জানান, গতকাল বিকেলে তারা খেলতে যাওয়ার নাম করে জঙ্গল জলদি এলাকায় ঘুরতে গিয়ে পথ ভুলে নিখোঁজ হয়। আমরা রাতে থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। রাতভার অভিযান চালিয়ে আজ ভোরে পুলিশ তাদের উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, তিনটি গ্রুপ হয়ে রাতভর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এই বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, সকলের প্রচেষ্টায় নিখোঁজ ৭ শিশুকে উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2019, All rights reserved.
Design by Raytahost