• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
তীব্র তাপদাহে বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন : আখের রসে পিপাসা নিবারণের চেষ্টা বেতনের হিসাব মিলছে না সম্পদের পাহাড়ের সঙ্গে: এনবিআর কর্মকর্তার নামে-বেনামে ৪০০ কোটির বেশি সম্পদের অনুসন্ধান চায়ের কাপে চেয়ারম্যানি নয়, রায় দেবে জনগণ বুড়িচংয়ে নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ: বিবস্ত্র করে ভিডিও ধারণ, ক্যামেরা-নগদ টাকা লুট; গ্রেপ্তার- ৫ গাইবান্ধায় বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগ: গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আইনি নোটিশ ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ছাতকে বসেছে ইজারা বহির্ভূত পশুর হাট, রাজস্ব হারালো সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬: নরসিংদীর শ্রেষ্ঠ ইউএনও আসমা জাহান সরকার

জাউয়াবাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জাউয়াবাজার এলাকায় জমি বিক্রয়কে কেন্দ্র করে টানা তিনদিন ধরে চলা উত্তেজনার জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এখনো কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, খিদ্রা কাপন গ্রামের আখলুছ মিয়া ও একই এলাকার কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পক্ষের লোকজনের মধ্যে জায়গা বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্রসহ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে নারী-পুরুষসহ অনেকেই আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। পরে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে শান্তিগঞ্জ উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখেন।

এদিকে সংঘর্ষ থামাতে ও দুই পক্ষকে শান্ত করতে পুলিশের সঙ্গে মধ্যস্থতায় অংশ নেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল। জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জে আসার পথে জাউয়াবাজার এলাকায় সংঘর্ষের ঘটনা দেখে তিনি মধ্যস্থতায় এগিয়ে যান। এসময় ইটের আঘাতে তিনি আহত হন। পরে পুলিশ তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতায় বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা