• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
তীব্র তাপদাহে বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন : আখের রসে পিপাসা নিবারণের চেষ্টা বেতনের হিসাব মিলছে না সম্পদের পাহাড়ের সঙ্গে: এনবিআর কর্মকর্তার নামে-বেনামে ৪০০ কোটির বেশি সম্পদের অনুসন্ধান চায়ের কাপে চেয়ারম্যানি নয়, রায় দেবে জনগণ বুড়িচংয়ে নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ: বিবস্ত্র করে ভিডিও ধারণ, ক্যামেরা-নগদ টাকা লুট; গ্রেপ্তার- ৫ গাইবান্ধায় বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগ: গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আইনি নোটিশ ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ছাতকে বসেছে ইজারা বহির্ভূত পশুর হাট, রাজস্ব হারালো সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬: নরসিংদীর শ্রেষ্ঠ ইউএনও আসমা জাহান সরকার

রাউজানে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাতদলের মূল হোতা ও তার সহযোগী গ্রেফতার 

রাউজান,(চট্টগ্রাম) প্রতিনিধি: / ২১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

রাউজানের জনপদে রাতের আঁধারে যারা আতঙ্কের রাজত্ব কায়েম করেছিল, সেই দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের মুল হোতা মোঃ রায়হান ও তার প্রধান সহযোগী পারভেজকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। গতকাল (১৮ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমিন মঞ্জিল নামক একটি প্রবাসী বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে জনতা ও পুলিশের যৌথ অভিযানে তারা ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে আমিন মঞ্জিলের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল ডাকাত দলটি। বাড়ির বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক সাহসিকতার পরিচয় দেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে সবার সাহায্য চান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে এলাকার কয়েকশ মানুষ বাড়িটি ঘিরে ফেলে। জনতার তাড়া খেয়ে পালানোর চেষ্টা করলে ‘ফলাহার পাড়া মহাজন বাড়ী’ এলাকা থেকে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তবে জনতা তিনজনকে ধরার দাবি করলেও পুলিশের হাত থেকে একজন পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

পুলিশি তদন্তে উঠে এসেছে গ্রেফতারকৃত মোঃ রায়হান (২৪) একজন পেশাদার অপরাধী। রাঙ্গুনিয়ার বাসিন্দা হলেও সে আন্তঃজেলা ডাকাত দলের সাথে জোট বেঁধে রাউজান, রাঙ্গুনিয়া ও আশেপাশের এলাকায় গরু চুরি, দামী গাড়ি ছিনতাই ও দুর্ধর্ষ ডাকাতি চালিয়ে আসছিল।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার সহযোগী মোঃ পারভেজও (২৬) দীর্ঘ দিন ধরে এলাকায় অপরাধের সিন্ডিকেট চালিয়ে আসছিল।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনিসুল ইসলাম জানান,“অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এলাকাবাসী অত্যন্ত সাহসিকতার সাথে দুই ডাকাতকে আমাদের হাতে তুলে দিয়েছেন। আজ দুপুরে তাদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলে ত্রাস সৃষ্টি করেছিল।”

রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী বলেন,“ডাকাতির প্রস্তুতিকালে দুই সদস্যকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে রাউজান থানা, মামলা নং-০৩, ধারা ৩৮০ মূলে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা