• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline
তীব্র তাপদাহে বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন : আখের রসে পিপাসা নিবারণের চেষ্টা বেতনের হিসাব মিলছে না সম্পদের পাহাড়ের সঙ্গে: এনবিআর কর্মকর্তার নামে-বেনামে ৪০০ কোটির বেশি সম্পদের অনুসন্ধান চায়ের কাপে চেয়ারম্যানি নয়, রায় দেবে জনগণ বুড়িচংয়ে নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ: বিবস্ত্র করে ভিডিও ধারণ, ক্যামেরা-নগদ টাকা লুট; গ্রেপ্তার- ৫ গাইবান্ধায় বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগ: গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আইনি নোটিশ ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ছাতকে বসেছে ইজারা বহির্ভূত পশুর হাট, রাজস্ব হারালো সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬: নরসিংদীর শ্রেষ্ঠ ইউএনও আসমা জাহান সরকার

পলাশবাড়ীতে দুঃস্থ-অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে চাল বিতরণ

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

আশরাফুল আলম গাইবান্ধা থেকে:

গাইবান্ধার পলাশবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী ৪ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্র (বৃন্দাবনপাড়া) শ্রী শ্রী রাঁধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে এসব চাল বিতরণ করেন ওই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং চয়েস টু চেঞ্জ অফ হিন্দু ফাউন্ডেশনের পরিচালক শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস।

এসময় ভক্তবৃন্দের মধ্যে প্রবীর বাবু, নির্মল কুমার মিত্র, সন্তোষ তালুকদার, সজিব রায় ছাড়াও চয়েস টু চেঞ্জ অফ হিন্দু ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ মন্দির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অত্রালাকার সনাতন ধর্মাবলম্বী দরিদ্র-হতদরিদ্র-অসহায় পরিবারের মাঝে ১০ কেজি পরিমাণ চাল দারিদ্রতার ভিত্তিতে সুশৃঙ্খল পরিবেশে বিতরণ করা হয়।

বাবু হরিদাস এক প্রশ্নত্তোরে বলেন, আমার জীবনের সব কিছুই সবার। বিশেষ করে অত্রালাকার দরিদ্র ভাই-বোনরা যাতে খাবার খেতে পারেন সেজন্য সনাতন ধর্মাবলম্বী পরিবারের বিপরীতে আমার এ ক্ষুদ্র ও সামান্য কিছু করার চেষ্টা মাত্র। সবসময় সাধ্যমত গবীব-দুঃখীদের পাশে থাকার চেষ্টা করবো এবং থাকবো এটাই আমার দৃঢ় প্রত্যাশা।

তিনি আরো বলেন, আমি সকল ধর্মালম্বীদের আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। এখনও করছি। যতদিন বেঁচে থাকবো কোনো পিছুটান রাখবো না। ভবিষ্যতেও করে যাবো।
চাল পেয়ে উপকৃত পরিবারগুলো হরিদাস বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াও এমন মানবিক উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা