• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
তীব্র তাপদাহে বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন : আখের রসে পিপাসা নিবারণের চেষ্টা বেতনের হিসাব মিলছে না সম্পদের পাহাড়ের সঙ্গে: এনবিআর কর্মকর্তার নামে-বেনামে ৪০০ কোটির বেশি সম্পদের অনুসন্ধান চায়ের কাপে চেয়ারম্যানি নয়, রায় দেবে জনগণ বুড়িচংয়ে নুরুল ইসলাম (আবদুল হক মাস্টার) চেয়ারম্যান স্মৃতি শিক্ষা ফাউন্ডেশন এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ: বিবস্ত্র করে ভিডিও ধারণ, ক্যামেরা-নগদ টাকা লুট; গ্রেপ্তার- ৫ গাইবান্ধায় বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগ: গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আইনি নোটিশ ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত ছাতকে বসেছে ইজারা বহির্ভূত পশুর হাট, রাজস্ব হারালো সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬: নরসিংদীর শ্রেষ্ঠ ইউএনও আসমা জাহান সরকার

শত্রুতার জেরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন, নিঃস্ব হওয়ার শঙ্কায় মৎস্যচাষি কায়ুম

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সফল মৎস্যচাষি এ বি এম কায়ুম। মঙ্গলবার ভোরে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের তরমুজ পাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এ বি এম কায়ুম প্রায় ১০ একর জমির ওপর মোট ১০টি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো আজ সকালে পুকুরের দেখভালের দায়িত্বে থাকা মকবুল হোসেন সকালে মাছের খাবার দিতে গিয়ে তিনি দেখেন, ১০টি পুকুরের মধ্যে ২টিতে প্রচুর পরিমাণ মরা মাছ ভেসে উঠছে। মুহূর্তের মধ্যেই মাছগুলো মরে পুরো পুকুরে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে ওই পুকুরগুলোতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে।

​ ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি এ বি এম কায়ুম এর দায়ীত্ব প্রাপ্ত চিকিৎসক মোঃ মোশারফ হোসেন জানান, যে দুটি পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে, সেখানে রুই, কাতল, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ছিল। বিষক্রি য়ায় সব মাছ মরে যাওয়ায় তার প্রায় কয়েক লক্ষ টাকার (আনুমানিক ১০ লক্ষাধিক) আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি এবি এম কায়ুম জানতে পেরে
কান্নায় ভেঙে পড়ে বলেন, “অনেক স্বপ্ন আর পুঁজি নিয়ে এই মাছ চাষ শুরু করেছিলাম। এই ক্ষতি আমি কীভাবে কাটিয়ে উঠব জানি না। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

​এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, একজন পরিশ্রমী উদ্যোক্তার ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী চাষি এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা