তালাত মাহামুদ,বিশেষ প্রতিনিধি:
“অন্যায় যে করে আর অন্যায় যে সহে,
তব ঘৃণা তারে তৃণ সম দহে”— বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর এই চিরন্তন বাণীকে হৃদয়ে ধারণ করে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে একটি সুন্দর, মানবিক ও শান্তিময় সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন শিলমান্দী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের কৃতি সন্তান মোঃ জাকির ভূইয়া।
তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয় এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেয়, তবে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৯নং ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।
মোঃ জাকির ভূইয়া বলেন, “ভালো কাজ করার মানসিকতা হলো আত্মতৃপ্তি, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। মানুষের কল্যাণে কাজ করাই একজন সচেতন নাগরিকের অন্যতম দায়িত্ব। আমি অন্যায়ের সঙ্গে কখনো আপস করব না। যেখানেই অবিচার দেখব, সাধ্যমতো প্রতিবাদ করব এবং সর্বদা ন্যায়ের পক্ষে অবস্থান নেব।”
তিনি আরও বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
জাকির ভূইয়া জানান, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান এবং এলাকার সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা, সামাজিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাবেন। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও তরুণদের কর্মমুখী উদ্যোগে সম্পৃক্ত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, সমাজের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ ও সমাজসেবামূলক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দায়িত্বশীল ও মানবিক প্রতিনিধি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
মোঃ জাকির ভূইয়া বলেন, “ন্যায়ের পক্ষে মৃত্যু কখনো পরাজয় নয়; বরং এটি একটি আদর্শ ও বিশ্বাসের চূড়ান্ত বিজয়। সত্য ও ন্যায়ের জন্য যারা কাজ করেন, তারা মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন।”
তিনি ০৯নং ওয়ার্ডবাসীর সুখ-শান্তি, উন্নয়ন ও একটি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।