• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা, এখনই কার্যকর পদক্ষেপ জরুরি সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? এক ব্যক্তি-দুই চাকরি, স্বামী-স্ত্রীর নামে চার চাকরির অভিযোগ! ময়মনসিংহে ‘ভূতুড়ে চাকরি’ সিন্ডিকেটের অনুসন্ধানের দাবি সাদুল্লাপুরে এমপি মমতাজ আলোর সঙ্গে প্রশাসন ও বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত ৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ সাঘাটায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাই টিভির সাদুল্লাপুর প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে কৃষকের সাথে প্রতারণা করার অভিযোগ গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংরক্ষিত মহিলা আসনের এমপির মতবিনিময় সভা

বিচারহীনতার আর্তনাদ: আমি বিচার চাই না… এক বাবার কান্নায় কাঁপছে বিবেক

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার মেয়েও আর ফিরে আসবে না, শিশু রামিসার বাবার এমন হৃদয়বিদারক বক্তব্য যেন পুরো রাষ্ট্রের জন্য এক নির্মম প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

একজন অসহায় বাবা কতটা ভেঙে পড়লে, কতটা হতাশ হলে বিচার ব্যবস্থার ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে এভাবে প্রকাশ্যে কথা বলতে পারেন- সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগমাধ্যমে রামিসার বাবার কান্নাভেজা বক্তব্য ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয়েছে তীব্র আবেগ ও ক্ষোভ।

তিনি আরও বলেন, এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা থামাচাপা পড়ে যাবে।”
এই একটি বাক্যেই যেন উঠে এসেছে সমাজের বাস্তব চিত্র আলোচিত ঘটনার পর কিছুদিন আলোচনা, প্রতিবাদ, মানববন্ধন; তারপর ধীরে ধীরে সবকিছু হারিয়ে যায় নীরবতায়।

শিশু রামিসার মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও বাড়ছে। অনেকেই বলছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি দিন দিন এমন জায়গায় পৌঁছেছে যে, ভুক্তভোগী পরিবারগুলোও আর ন্যায়বিচারের আশা করতে সাহস পায় না।

সচেতন মহলের দাবি, শুধু আবেগঘন বক্তব্যে সহানুভূতি দেখালেই হবে না; শিশু নির্যাতন, হত্যা ও সহিংসতার ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। না হলে সমাজে অপরাধের ভয় কমবে না, বরং মানুষ রাষ্ট্র ও আইনের প্রতি আস্থা হারাতে থাকবে।
একজন বাবার চোখের পানি শুধু একটি পরিবারের কান্না নয়- এটি পুরো সমাজ ও রাষ্ট্রব্যবস্থার জন্য এক গভীর সতর্কবার্তা।

এ ঘটনায় জড়িত আটককৃত খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা