• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত ৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ সাঘাটায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাই টিভির সাদুল্লাপুর প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে কৃষকের সাথে প্রতারণা করার অভিযোগ গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংরক্ষিত মহিলা আসনের এমপির মতবিনিময় সভা গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে কথিত ‘মল্লিক সিন্ডিকেট’-এর দাপট: অতিরিক্ত অর্থ আদায় থেকে রেকর্ড জালিয়াতির অভিযোগ গাইবান্ধা জেলা ও উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক ঢাকা-কক্সবাজার রুটের স্লিপার বাস সার্ভিসের আড়ালে ইব্রাহিমের উত্থান: ইয়াবা সিন্ডিকেট, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব দেওয়ান আজাদ পারভেজের পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাজীপুর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমান এর গাজীপুর আগমন উপলক্ষে মহানগর বিএনপির এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন এই সফরকে কেন্দ্র করে গাজীপুর জুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাজ সাজ রব বিরাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন। সভায় মাননীয় প্রধানমন্ত্রীর সফর সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, জনসমাগম, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা এবং গণসংযোগ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাজীপুর আগমন দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। তার আগমনকে কেন্দ্র করে মহানগর ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণ এবং গণসংযোগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন পর গাজীপুরে প্রধানমন্ত্রীর আগমন এ অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং সাধারণ মানুষের মাঝেও ব্যাপক সাড়া ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা