• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ সাঘাটায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাই টিভির সাদুল্লাপুর প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে কৃষকের সাথে প্রতারণা করার অভিযোগ গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংরক্ষিত মহিলা আসনের এমপির মতবিনিময় সভা গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে কথিত ‘মল্লিক সিন্ডিকেট’-এর দাপট: অতিরিক্ত অর্থ আদায় থেকে রেকর্ড জালিয়াতির অভিযোগ গাইবান্ধা জেলা ও উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক ঢাকা-কক্সবাজার রুটের স্লিপার বাস সার্ভিসের আড়ালে ইব্রাহিমের উত্থান: ইয়াবা সিন্ডিকেট, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব দেওয়ান আজাদ পারভেজের পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ: প্রবাসী দুই ভাইয়ের বিরুদ্ধে বোনকে উচ্ছেদ, পঙ্গু মা ও শিশু কন্যাসহ মানবেতর জীবনযাপন

থার্ড টার্মিনালসহ ৬ বিমানবন্দরের হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের তদন্ত হবে: বিমামন্ত্রী

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালসহ দেশের ৬টি বিমানবন্দর প্রকল্পে হাজার কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এসব অভিযোগ তুলে ধরে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

সভায় সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, থার্ড টার্মিনালসহ দেশের ৬টি বিমানবন্দর প্রকল্পে হাজার হাজার কোটি টাকার অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে দুদকের মামলার আসামিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তিনি অভিযোগে নাম আসা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদস্য (অর্থ) এস এম লাভলুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, বর্তমান প্রধান প্রকৌশলী জাকারিয়া আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকল্প পরিচালক আমিনুল হাসিব, ইউনুস ভূঁইয়া, সহকারী প্রকৌশলী শাহিন আহমেদ, ইসমাইল হোসেন, দুদকের সাবেক মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন, দুদকের ডাটা এন্ট্রি অপারেটর মোরশেদা আক্তার এবং তার স্বামী খুররমসহ অভিযোগে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার এবং তারা যাতে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, থার্ড টার্মিনালসহ ৬টি বিমানবন্দর প্রকল্পে উত্থাপিত দুর্নীতির অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান আপসহীন এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, কাইয়ুম রেজা চৌধুরী, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ. এম. নুরুজ্জামান, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, সাবেক অতিরিক্ত সচিব ড. মেঃ আব্দুল হক তালুকদার, মাওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, অবসরপ্রাপ্ত কর্নেল ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু মো. যোবায়ের উল্লাহ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, মন্ত্রীর একান্ত সচিব শফিকুল আলম, জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোতে উত্থাপিত দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যদিকে, বিমামন্ত্রী অভিযোগগুলোর বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা