আবু জাফর মন্ডল | গাইবান্ধা:
বস্তুনিষ্ঠ, স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন করা হয়।
জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি রানা ইস্কান্দার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ এবং নিউজ জনতার প্রধান সম্পাদক মাহবুব হোসেন মাবুদ।
মুক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও অবিরাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ বাদল, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিক বাবু, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ফারহান শেখ এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা।
বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে জেলা মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুব মিয়া, সহ-সভাপতি ছালাম আশেকী, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু ও রুবেল প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, প্রচার সম্পাদক সাগর রহমান, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, সাহিত্য সম্পাদক এ কে এম নুরুল আমিন, কার্যনির্বাহী সদস্য এস এম মিজানুর রহমান, জাকারিয়া হাসান সুমন, মনিরুল হক মনি, আলাউদ্দিন মজুমদার শাহীন, শাহ আলম মিয়া কিনুসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা আবৃত্তি করেন কবি সোহেল রানা। সংগীত পরিবেশন করেন গায়েন চ্যাম্পিয়ন স্বজন খন্দকার, সিরাজুল ইসলাম সোনা, জিয়াউর রহমান জিয়া, নিজামুদ্দিন আউলিয়া ও তনিমা জাহান রাইসা। এছাড়া জেলা শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী আবিদা আমিন ও কথা লোকনৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।