• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত ৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ সাঘাটায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাই টিভির সাদুল্লাপুর প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে কৃষকের সাথে প্রতারণা করার অভিযোগ গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংরক্ষিত মহিলা আসনের এমপির মতবিনিময় সভা গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে কথিত ‘মল্লিক সিন্ডিকেট’-এর দাপট: অতিরিক্ত অর্থ আদায় থেকে রেকর্ড জালিয়াতির অভিযোগ গাইবান্ধা জেলা ও উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক ঢাকা-কক্সবাজার রুটের স্লিপার বাস সার্ভিসের আড়ালে ইব্রাহিমের উত্থান: ইয়াবা সিন্ডিকেট, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব দেওয়ান আজাদ পারভেজের পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা

‎দুর্নীতি ও নিরাপত্তাহীনতার আরেক নাম ‎এম আর এনার্জি ফিলিং স্টেশন

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬



‎চীফ রিপোর্টার:

‎রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ জনপথ মোড়ে অবস্থিত এম আর এনার্জি ফিলিং স্টেশন-এ দিনের পর দিন গভীর রাতে ট্রাক ও কাভার্ডভ্যানে এবং অবৈধ গ্যাস সিলিন্ডারে,গ্যাস সরবরাহ করা হয় এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।


‎ তাদের দাবি, দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে গ্যাসের চাপ কমে যাওয়া, যানজট এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

‎স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, রাত গভীর হলে একের পর এক ট্রাক ও কাভার্ডভ্যান ফিলিং স্টেশনে প্রবেশ করে গ্যাস সংগ্রহ করে বলে জানিয়েছে ।


‎ আব্দুল কাদের নামের এক ব্যাক্তি বলেন,এসব ভারী যানবাহনের কারণে জনপথ মোড়ে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

‎এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভারী যানবাহনে গ্যাস সরবরাহের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান থাকে না। তাদের আশঙ্কা, সামান্য অসাবধানতা বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনা বা বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে। ফলে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান, পথচারী ও স্থানীয় বাসিন্দারা সার্বক্ষণিক ঝুঁকির মধ্যে রয়েছেন বলে দাবি তাদের।

‎এলাকাবাসীর আরও অভিযোগ, অতিরিক্ত বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহের কারণে আশপাশের আবাসিক এলাকায় গ্যাসের চাপ কমে যায়। এতে অনেক পরিবার রান্নার সময় প্রয়োজনীয় গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়ছে। বিষয়টি সংশ্লিষ্ট গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানের তদন্তের দাবি জানিয়েছেন তারা।

‎স্থানীয়দের মতে, ফিলিং স্টেশনের যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব রয়েছে। ফলে ব্যস্ত এই সড়কে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হয়, যা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তোলে।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা,
‎পেট্রোবাংলা, বাংলাদেশ তেল গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন, এর সাথে যোগাযোগ করা হলে, বলেন অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।


‎অভিযোগের বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য,এম আর এনার্জি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে ফোন করা হলে ( মামুনুর রশিদ) ফোন রিসিভ করে গনমাধ্যম কর্মীর পরিচয় পাওয়ার পর অশোভনীয় আচরণ করে ফোন কেটে দেয়

‎জাতীয় স্বার্থে জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযোগগুলোর সত্যতা যাচাই, নিরাপত্তা মানদণ্ড পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা