• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা, এখনই কার্যকর পদক্ষেপ জরুরি সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? এক ব্যক্তি-দুই চাকরি, স্বামী-স্ত্রীর নামে চার চাকরির অভিযোগ! ময়মনসিংহে ‘ভূতুড়ে চাকরি’ সিন্ডিকেটের অনুসন্ধানের দাবি সাদুল্লাপুরে এমপি মমতাজ আলোর সঙ্গে প্রশাসন ও বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত ৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ সাঘাটায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাই টিভির সাদুল্লাপুর প্রতিনিধি শাহীন মিয়ার বিরুদ্ধে কৃষকের সাথে প্রতারণা করার অভিযোগ গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংরক্ষিত মহিলা আসনের এমপির মতবিনিময় সভা

সাঘাটায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

এস কে মাহামুদ, বিভাগীয় প্রতিনিধি রংপুর:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল নেতাকর্মীদের ঐক্য সুসংহত করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ আলো, মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-৩২৮ (মহিলা আসন-২৮), বাংলাদেশ জাতীয় সংসদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক, সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপি এবং প্রশাসক, গাইবান্ধা জেলা পরিষদ।
বক্তারা বলেন, দলের আদর্শকে সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় সাঘাটা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, সাঘাটা, গাইবান্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা