• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
মাদককে না বলি’ স্লোগানে টঙ্গীতে জনসচেতনতামূলক মিছিল, মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান সম্পাদকীয়: বিষ খাচ্ছি, আর ভাবছি বাঁচব! একটি জাতির পেটের আর্তনাদ অনুসন্ধানী প্রতিবেদন পর্ব-১ তদন্তে অনিয়ম প্রমাণ, মাউশির বেতন স্থগিত: তবুও বহাল অধ্যক্ষ আমজাদ; কার ছত্রচ্ছায়ায় চলছে কলেজ? ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা, এখনই কার্যকর পদক্ষেপ জরুরি সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? এক ব্যক্তি-দুই চাকরি, স্বামী-স্ত্রীর নামে চার চাকরির অভিযোগ! ময়মনসিংহে ‘ভূতুড়ে চাকরি’ সিন্ডিকেটের অনুসন্ধানের দাবি সাদুল্লাপুরে এমপি মমতাজ আলোর সঙ্গে প্রশাসন ও বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত ৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ

টঙ্গিবাড়ীতে ড্রাম ড্রেজারের তাণ্ডব: ফসলি জমি ভরাটে কৃষি ও পরিবেশ হুমকিতে

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মডুকপুর এলাকায় অবৈধভাবে ড্রাম ড্রেজার ব্যবহার করে ফসলি জমি ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের তীর নূর ইসলাম হাওলাদারের দিকে, যিনি ধীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয়ভাবে দেলু মিয়ার ভাই হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে কৃষিজমি ভরাটের কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। অভিযোগ রয়েছে, ড্রাম ড্রেজার দিয়ে অবাধে মাটি উত্তোলন ও জমি ভরাটের কারণে আশপাশের ফসলি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রকাশ্যে জমি ভরাটের কাজ চলছে। এতে এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমির উর্বরতা ধ্বংস হচ্ছে বলে দাবি স্থানীয়দের। একই সঙ্গে পরিবেশগত ঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা