• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Headline
মাদককে না বলি’ স্লোগানে টঙ্গীতে জনসচেতনতামূলক মিছিল, মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান সম্পাদকীয়: বিষ খাচ্ছি, আর ভাবছি বাঁচব! একটি জাতির পেটের আর্তনাদ অনুসন্ধানী প্রতিবেদন পর্ব-১ তদন্তে অনিয়ম প্রমাণ, মাউশির বেতন স্থগিত: তবুও বহাল অধ্যক্ষ আমজাদ; কার ছত্রচ্ছায়ায় চলছে কলেজ? ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা, এখনই কার্যকর পদক্ষেপ জরুরি সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? এক ব্যক্তি-দুই চাকরি, স্বামী-স্ত্রীর নামে চার চাকরির অভিযোগ! ময়মনসিংহে ‘ভূতুড়ে চাকরি’ সিন্ডিকেটের অনুসন্ধানের দাবি সাদুল্লাপুরে এমপি মমতাজ আলোর সঙ্গে প্রশাসন ও বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত ৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রতারণা মামলায় বিমানবন্দর থেকে আটক ইউপি চেয়ারম্যান লিটন মিয়া

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়াকে চেক প্রতারণা মামলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশ এর কর্মকর্তারা।
জানা গেছে, চেক ডিজঅনার (এনআই অ্যাক্ট) সংক্রান্ত দুটি মামলায় আদালত চেয়ারম্যান লিটন মিয়াকে পৃথকভাবে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে দুই মামলায় মোট ১১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়। আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসার উদ্দেশ্যে সুইজারল্যান্ড যাওয়ার জন্য তিনি সোমবার সকালে বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন কার্যক্রম চলাকালে তার বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানার তথ্য সামনে এলে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে লিটন মিয়ার বড় ভাই এরশাদুল হক বলেন, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পরই পুলিশ তাকে আটক করে। বর্তমানে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা