• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Headline
মাদককে না বলি’ স্লোগানে টঙ্গীতে জনসচেতনতামূলক মিছিল, মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান সম্পাদকীয়: বিষ খাচ্ছি, আর ভাবছি বাঁচব! একটি জাতির পেটের আর্তনাদ অনুসন্ধানী প্রতিবেদন পর্ব-১ তদন্তে অনিয়ম প্রমাণ, মাউশির বেতন স্থগিত: তবুও বহাল অধ্যক্ষ আমজাদ; কার ছত্রচ্ছায়ায় চলছে কলেজ? ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা, এখনই কার্যকর পদক্ষেপ জরুরি সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? এক ব্যক্তি-দুই চাকরি, স্বামী-স্ত্রীর নামে চার চাকরির অভিযোগ! ময়মনসিংহে ‘ভূতুড়ে চাকরি’ সিন্ডিকেটের অনুসন্ধানের দাবি সাদুল্লাপুরে এমপি মমতাজ আলোর সঙ্গে প্রশাসন ও বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত ৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ

সন্ত্রাসীদের হুমকিতে আতঙ্কে ইউপি সদস্য হাজেরা বেগমের পরিবার

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

 

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা অধীন হাসাইল ইউনিয়নের আটিগাও গ্রামে সন্ত্রাসীদের হামলা ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ইউপি সদস্য হাজেরা বেগম ও তার পরিবার। দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ভুটু, বাহার, নাজির, সেলিম, নিজাম, মজিবর খান, বাবু মোল্লাসহ তাদের সহযোগী ও বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার ঘটনায় টঙ্গীবাড়ী থানা এ মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি প্রাণনাশের আশঙ্কায় পরিবারটি বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, হামলা ও হুমকির ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন হাজেরা বেগম ও তার পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা