• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
মাদককে না বলি’ স্লোগানে টঙ্গীতে জনসচেতনতামূলক মিছিল, মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান সম্পাদকীয়: বিষ খাচ্ছি, আর ভাবছি বাঁচব! একটি জাতির পেটের আর্তনাদ অনুসন্ধানী প্রতিবেদন পর্ব-১ তদন্তে অনিয়ম প্রমাণ, মাউশির বেতন স্থগিত: তবুও বহাল অধ্যক্ষ আমজাদ; কার ছত্রচ্ছায়ায় চলছে কলেজ? ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা, এখনই কার্যকর পদক্ষেপ জরুরি সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? এক ব্যক্তি-দুই চাকরি, স্বামী-স্ত্রীর নামে চার চাকরির অভিযোগ! ময়মনসিংহে ‘ভূতুড়ে চাকরি’ সিন্ডিকেটের অনুসন্ধানের দাবি সাদুল্লাপুরে এমপি মমতাজ আলোর সঙ্গে প্রশাসন ও বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত ৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ

জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত: নিজ অর্থায়নে কোমরপুর চৌমাথা ওভারব্রিজ এলাকা পরিচ্ছন্ন করলেন রিজন মিয়া

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

 

সুজন মন্ডল, গাইবান্ধা থেকে:

গাইবান্ধার কোমরপুর চৌমাথা ওভারব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ স্থানীয় জনসাধারণের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি করছিল। একই সঙ্গে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছিল। অবহেলায় পড়ে থাকা এই ময়লার স্তূপ অপসারণ এবং এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন কোমরপুর হাটের সম্মানিত ইজারাদার ও দরবস্ত ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিজন মিয়া।

জানা গেছে, সম্পূর্ণ নিজ অর্থায়নে ও ব্যক্তিগত উদ্যোগে তিনি কোমরপুর চৌমাথা ওভারব্রিজের চারপাশের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু করেছেন। তার এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, সরকারি উদ্যোগের অপেক্ষা না করে একজন তরুণ সমাজসেবীর এমন দায়িত্বশীল পদক্ষেপ অন্যদের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ময়লার স্তূপের কারণে পথচারী, যানবাহনের চালক ও সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত। রিজন মিয়ার উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ সম্পন্ন হওয়ার আশা ব্যক্ত করেছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, তরুণ নেতৃত্ব এবং সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। রিজন মিয়ার এই উদ্যোগ সেই দায়িত্ববোধ ও জনকল্যাণমুখী মানসিকতারই উজ্জ্বল উদাহরণ।

পরিবেশ রক্ষায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে স্থানীয়রা বলেন, যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

জনস্বার্থে গৃহীত এই মহৎ উদ্যোগের জন্য এলাকাবাসী মোঃ রিজন মিয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা