• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
মাদককে না বলি’ স্লোগানে টঙ্গীতে জনসচেতনতামূলক মিছিল, মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান সম্পাদকীয়: বিষ খাচ্ছি, আর ভাবছি বাঁচব! একটি জাতির পেটের আর্তনাদ অনুসন্ধানী প্রতিবেদন পর্ব-১ তদন্তে অনিয়ম প্রমাণ, মাউশির বেতন স্থগিত: তবুও বহাল অধ্যক্ষ আমজাদ; কার ছত্রচ্ছায়ায় চলছে কলেজ? ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনস্বাস্থ্যের জন্য নতুন সতর্কবার্তা, এখনই কার্যকর পদক্ষেপ জরুরি সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? এক ব্যক্তি-দুই চাকরি, স্বামী-স্ত্রীর নামে চার চাকরির অভিযোগ! ময়মনসিংহে ‘ভূতুড়ে চাকরি’ সিন্ডিকেটের অনুসন্ধানের দাবি সাদুল্লাপুরে এমপি মমতাজ আলোর সঙ্গে প্রশাসন ও বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত ৭০ লাখ টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি আল ফালাক রিয়েল এস্টেট! মামলা তুলতে প্রাণনাশের হুমকির অভিযোগ

সাদুল্লাপুরে এমপি মমতাজ আলোর সঙ্গে প্রশাসন ও বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

এস কে মাহামুদ বিভাগীয় প্রতিনিধি রংপুর:

জাতীয় সংসদের সংরক্ষিত ২৮ নম্বর নারী আসনের সংসদ সদস্য (গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত) মমতাজ আলোর সাদুল্লাপুরে প্রথম সফর উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলা চত্বরে নিমগাছের চারা রোপণ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। পরে উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
তিনি উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন।উভয় অনুষ্ঠানে

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আয়োজনে তিনি জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিকের বাসভবনের তৃতীয় তলায় বিকাল ৫ টায় মতবিনিময় সভায় উপস্থিত হোন। এতে উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হাসান সামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদ নবি টিটুল, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য মমতাজ আলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে সাদুল্লাপুরে স্বাগত জানান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মমতাজ আলো বলেন, গাইবান্ধার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে সরকার দীর্ঘমেয়াদি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। জেলার কৃষি ও শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল কলেজ এবং কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা বাড়াতে একটি মাল্টি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, জেলার উন্নয়ন, জনগণের কল্যাণ এবং স্থানীয় গণতান্ত্রিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অতীতের বিভেদ ও পরাজয়ের গ্লানি ভুলে সবাইকে একযোগে মাঠে থেকে জনগণের দোরগোড়ায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। পাশাপাশি দলীয়ভাবে মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মমতাজ আলো বলেন, রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। মাদক ব্যবসা, জুয়া, সালিশের নামে অবৈধ অর্থ আদায়, চাঁদাবাজিসহ কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে দল থেকেও বহিষ্কার করা হবে।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় শক্তি। তাই সততা, জবাবদিহিতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। নেতাকর্মীদের জনগণের সুখ-দুঃখে পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে সকল কে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান । সংসদ সদস্য মমতাজ আলোর নেতৃত্বে গাইবান্ধার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা